অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিইউএফটি ক্যারিয়ার সামিট ২০২২’

১৮ অক্টোবর, ২০২২ ২০:০৭  
বাংলাদেশের প্রথম সারির ফ্যাশন এন্ড টেকনোলজি ভিত্তিক ইউনিভার্সিটি বিইউএফটি'তে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বিইউএফটি ক্যারিয়ার সামিট ২০২২’। বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’তে বড় পরিসরে অনুষ্ঠিত এই ক্যারিয়ার সামিটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসকো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহীন মোহাম্মদ, স্বনামধন্য এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার শওকত ইকবাল, স্টার সিনেপ্লেক্স এর হেড অফ এইচআর লায়লা নাজনীন এবং লেখক ও জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক। এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থীদের উপস্থিতি ছিলেন। উক্ত সামিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল জলিল, ক্লাব এডভাইজর মনিরুজ্জামান রাসেলসহ প্রমুখ। টেক্সটাইল সেক্টরে ক্যারিয়ার গঠন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন মাসকো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহীন মোহাম্মদ, শিক্ষার্থী জীবনে গুরুত্বপূর্ণ করনীয় বিষয় নিয়ে কথা বলেন এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত ইকবাল, সিভি রাইটিং নিয়ে কথা বলেন স্টার সিনেপ্লেক্স এর হেড অফ এইচআর লায়লা নাজনীন ও মাইক্রোসফট অফিসের টুলসের বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহার নিয়ে কথা বলেন জনপ্রিয় তরুণ কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব এডভাইজর এসিস্ট্যান্ট প্রফেসর মনিরুজ্জামান রাসেল। বিইউএফটি'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বলেন, ‘শিক্ষার্থী জীবনে এইরকম ক্যারিয়ার ডেভেলপমেন্ট সামিটের গুরুত্ব ভীষণ, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এইরকম আয়োজনে সবার অংশগ্রহণ ভীষণ দরকার।’ এছাড়াও নানাভাবে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন পুরো বক্তব্য জুড়েই। অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট নাহিদ আহসান।